ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home জাতীয় দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি, ৫ কোটি টাকা অনুদান ও বিশেষ ট্রেনের ব্যবস্থা

দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি, ৫ কোটি টাকা অনুদান ও বিশেষ ট্রেনের ব্যবস্থা

দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি, সরকারি অনুদান ও বিশেষ ট্রেনের ব্যবস্থা

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এবার টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবিরা। আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটির সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ অবকাশ মিলছে। এদিকে দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে সরকার ৫ কোটি টাকা অনুদান দিয়েছে বলে জানা যাচ্ছে।

রাষ্ট্রীয় পর্যায়ে দুর্গাপূজার আয়োজন ঘিরেও নানা কর্মসূচি রয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে বলে মন্দির সূত্রে জানা গেছে। পূজার অষ্টমীতে প্রসাদ বিতরণ কার্যক্রম উদ্বোধনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের অংশ নেওয়ার কথাও জানানো হয়েছে। তবে এসব কর্মসূচির নির্দিষ্ট সময়সূচি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

আরও জানা যায়, ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে পূজার আয়োজনের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০ লাখ টাকা অনুদান দিয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য হামিদুর রহমানও পূজার জন্য ৫ লাখ টাকা দিয়েছেন বলে এসব প্রতিবেদনে জানানো হয়েছে।

পূজার ছুটিতে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনারও সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২০ অক্টোবর চট্টগ্রাম–ঢাকা পথে ঢাকা স্পেশাল-৩ চলবে। ঢাকা–কক্সবাজার–ঢাকা পথে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ চলবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ২৪ অক্টোবর ঢাকা–চট্টগ্রাম পথে চলবে চট্টগ্রাম স্পেশাল-৪। এসব ব্যবস্থার পূজার ছুটিতে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য গ্রহন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ নিশ্চিত করেছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিবছর রাজধানী সহ বিভিন্ন শহর থেকে অনেকে গ্রামের বাড়িতে যান। এ সময় গণপরিবহনে যাত্রীর চাপ বাড়ে। তবে এবার বিশেষ ট্রেন পরিচালনা ও নিয়মিত ট্রেনের সাপ্তাহিক বিরতি প্রত্যাহারের ফলে ঘর মুখো মানুষের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করেছে বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ।

টানা পাঁচ দিনের ছুটি, সরকারি অনুদান এবং বিশেষ ট্রেন পরিচালনার উদ্যোগের মধ্য দিয়ে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি এগিয়ে চলছে। উৎসবের সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই এসব পদক্ষেপের মূল লক্ষ বলে জানিয়েছে সরকারের দায়িত্বশীল বেশ কিছু সূত্র।

আরও পড়ুনঃ নাউতারা নদীতে নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, ঝুঁকিতে তিন ইউনিয়নের মানুষ

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে এয়ারপোর্ট রোড অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর