ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নাউতারা নদীতে নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, ঝুঁকিতে তিন ইউনিয়নের মানুষ

নাউতারা নদীতে নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, ঝুঁকিতে তিন ইউনিয়নের মানুষ

নাউতারা নদীতে সেতুর অভাবে ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে মানুষের পারাপার

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নাউতারা, গয়াবাড়ী ও খালিশা চাপানী ইউনিয়নের বাসিন্দাদের। নদী পারাপারে একমাত্র ভরসা একটি ঝুঁকিপূর্ন একটি নড়বড়ে কাঠের সাঁকো যা ব্যবহার করে প্রতিদিন শিক্ষার্থী, কৃষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করছেন এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে উপজেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গাছবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, একাবাসী কতৃক অভিযুক্ত সাঁকোটির কাঠের পাটাতন বাঁকা হয়ে গেছে। বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বিপজ্জনক গর্ত। সাঁকোর দুই পাশে কোনো নিরাপত্তাবেষ্টনী না থাকায় সামান্য অসতর্কতায় নদীতে পড়ে দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে যাত্রীদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ঐতিহ্যবাহী ছোটখাতা কামিল মাদ্রাসা সহ একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শত শত কোমলমতি শিক্ষার্থী প্রতিদিন এ সাঁকো দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। বর্ষাকালে নদীর পানি বেড়ে স্রোত তীব্র হলে পারাপারে ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানায় এলাকাবাসী।

অন্যদিকে, নদী পার হয়ে ধান, ভুট্টা, পাট ও শাকসবজি স্থানীয় হাটবাজারে নিতে গিয়ে কৃষকদের গুনতে হচ্ছে অতিরিক্ত বহন খরচ। স্থায়ী সেতু না থাকায় শিক্ষা ও কৃষিকাজ সহ দৈনন্দিন যোগাযোগে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

এলাকার বাসিন্দা খলিলুর রহমান বলেন, “বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এখানে সেতু করা দরকার। বছরের পর বছর ধরে আমরা আকুতি জানিয়ে আসছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।”

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশিক ইমতিয়াজ মোর্শেদ জানান, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক পথ। কাঠের সাঁকোটি অচল হয়ে পড়ায় এখন স্থায়ী সেতু নির্মাণের কোনো বিকল্প নেই।

ডিমলা উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান ব্রিজটি প্রসঙ্গে বলেন, “স্থানটি পরিদর্শন করা হয়েছে। জরুরি ভিত্তিতে নদীটির উপর একটি স্থায়ী সেতু নির্মাণের প্রস্তাব ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।” এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরও পড়ুনঃ ৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে এয়ারপোর্ট রোড অবরোধ করে পোশাক শ্রমিকদের আন্দোলন

মোংলা পোর্ট পৌরসভায় কর মেলা, বকেয়া করের ওপর থাকছে ২৫ শতাংশ ছাড়

সত্য সংবাদের সকল খবর এক সাথে দেখতে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর