যাত্রাবাড়ী থানা প্রতিনিধিঃ
ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মহাসড়কে আকস্মিক মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
মাইক্রোবাস-লাঠি-ব্যানার জব্দ
অভিযানকালে তাঁদের কাছ থেকে একটি মাইক্রোবাস, পাঁচটি বাঁশের লাঠি এবং একটি ব্যানার জব্দ করা হয়। জব্দ করা আলামতগুলো তদন্তের স্বার্থে থানা হেফাজতে রাখা হয়েছে।
জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে
সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তারা। মহাসড়কে যেকোনো ধরনের নাশকতা ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা কঠোর ভাবে দমন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ নীলফামারীতে পুরোনো ভবনেই চলছে সিজেএম আদালতের কার্যক্রম।
মিরসরাইয়ে ইসলামী ছাত্রসেনা কতৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান