ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে পুরোনো ভবনেই চলছে সিজেএম আদালতের কার্যক্রম।

নীলফামারীতে পুরোনো ভবনেই চলছে সিজেএম আদালতের কার্যক্রম।

নীলফামারীতে সিজেএম আদালতের পুরোনো ভবন

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের নিজস্ব ভবন নির্মিত হওয়ায় দীর্ঘদিন ধরে পুরোনো মুন্সেফ কোর্ট ভবনেই চলছে আদালতের যাবতীয় বিচারিক কার্যক্রম। বিচার বিভাগ পৃথক হওয়ার অনেক বছর পার হওয়ার পরও আলাদা ভবন তৈরী না হওয়ায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারী সহ বিচার প্রার্থী সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

জমি হস্তান্তর হলেও শুরু হয়নি নির্মান কাজ

সরকারি তথ্যমতে, ‘৬৪ জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান (প্রথম পর্যায়)’ প্রকল্পের অধীনে নীলফামারীতে একটি পৃথক আদালত ভবন নির্মানের পরিকল্পনা নেওয়া হয়। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলেও দীর্ঘদিনেও ভবনটির নির্মান কাজ শুরু করা সম্ভব হয়নি।

নথি সূত্রে জানা যায়, নীলফামারীর সাবেক জেলা কারাগার চত্বরের ১ দশমিক ৪৫ একর জমি সিজেএম আদালত ভবনের জন্য নির্বাচন করা হয়। ২০১৭ সালের ১৬ জুলাই ভূমি মন্ত্রনালয়ের অধিগ্রহন শাখা-১ থেকে ওই জমি আদালত ভবনের কাজে হস্তান্তরের জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়।

পুরোনো ভবনেই চলছে বিচারিক কার্যক্রম

এ বিষয়ে নীলফামারীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া জানান, নিজস্ব ভবন না থাকা সত্ত্বেও পুরোনো ভবনেই নীলফামারী সিজেএম আদালতের বিচারিক কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক ও জনসেবামূলক কাজ পরিচালনা করা হচ্ছে।

মালখানার আলামত-মাদক নিষ্পত্তির উদ্যোগ

তিনি আরও জানান, দীর্ঘদিনের পুরোনো মামলা নিষ্পত্তির পর মালখানায় থাকা আলামত ও মাদকদ্রব্য ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন থানায় পড়ে থাকা মামলাসংক্রান্ত মোটরসাইকেল ও বাইসাইকেল সহ অন্যান্য আলামত নিলামের মাধ্যমে নিষ্পত্তি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করার ব্যবস্থা চলছে বলে জানান তিনি।

সিজেএম আরও জানান, পরিত্যক্ত সাবেক জেলা কারাগার ভবনে মাদকসংক্রান্ত অপতৎপরতা বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন আদালত ভবনের নির্ধারিত সীমানায় গাইড ওয়াল নির্মান, রেকর্ড রুম থেকে সত্যায়িত কপি দ্রুত প্রদান, সমন জারির অনিয়ম রোধ এবং তথ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে নিজস্ব ভবনের অভাবে সিজেএম আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রমে বড় ধরনের সীমাবদ্ধতা থেকে যাচ্ছে বলে মো. এনামুল হক বসুনিয়া উল্লেখ করেন।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে ইসলামী ছাত্রসেনা কতৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শীলমান্দীতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লি করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর