ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

মোঃ সালাউদ্দিন (দেবীগঞ্জ, পঞ্চগড়):

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জবেদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।শুক্রবার ( ৩ জুলাই) বিকেলে উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের পূর্ব সরকারপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাবেদা বেগমের বাড়ির টিনের বেড়ার সঙ্গে বিদ্যুতের একটি তার লেগে থাকায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এ সময় জবেদা বেগম অসাবধানতাবশত টিনের বেড়া স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন।স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: শ্রীপুরে বিশেষ অভিযানে ২৪০ পিস ইয়াবাসহ আটক ১

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর