ঢাকা
ঢাকা, সোমবার, ০৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নের আহ্বান

বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নের আহ্বান

বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

শহিদুল ইসলাম শরীফ (বিক্রমপুর, মুন্সীগঞ্জ):

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আয়োজকদের ভাষ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশবান্ধব উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্বোধনের পর কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়। ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানান।

এ সময় বিক্রমপুর আদর্শ কলেজের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান খান, হিতৈষী সদস্য মাহমুদ হাসান ফাহাদ, দাতা সদস্য জুয়েল শেখ, অভিভাবক সদস্য জাহাঙ্গীর বেপারী ও মো. আব্বাস বেপারীসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন সম্প্রসারণে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করা হবে।

আরও পড়ুন: দেবীগঞ্জ পৌরসভার সাড়ে ২২ কোটি টাকার বাজেট ঘোষণা

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর