ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতের সময় নেসকোর কর্মীর মৃত্যু

সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতের সময় নেসকোর কর্মীর মৃত্যু

সৈয়দপুরে নেসকোর কর্মীর মৃত্যুর ঘটনাস্থল, ট্রান্সফরমারের পাশে

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কর্মীর নাম হায়দার আলী (৪৭)। তিনি সৈয়দপুর উপজেলার ওয়াপদা নতুনহাট এলাকার জোনাব আলীর ছেলে। হায়দার আলী নেসকোর সৈয়দপুর সরবরাহ ও বিতরণ কেন্দ্রে লাইন হেলপার হিসেবে নিয়োজিত ছিলেন।

মই বেয়ে ওপরে উঠতেই দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাস টার্মিনাল এলাকার ইউনিক অটো রাইস মিলের সামনে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংযোগ মেরামতের কাজ চলছিল। অফিসের নির্দেশে হায়দার আলী মিস্ত্রি রাশেদের সহকারী হিসেবে সেখানে যান। রাশেদ মইয়ে উঠে কাজ করার সময় তাঁকে একটি প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতে হায়দার আলীও মই বেয়ে ওপরে ওঠেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেসকোর বক্তব্য

এ বিষয়ে নেসকো সৈয়দপুর শাখার নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম জানান, হায়দার আলী ঠিকাদারের নিয়োজিত লাইন হেলপার হিসেবে কাজ করছিলেন। তিনি কর্মরত মিস্ত্রিকে যন্ত্রপাতি এগিয়ে দিতে গিয়ে মই থেকে নিচে পড়ে যান এবং হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি।

আরও প ড়ুনঃ কাবাডিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হাতীবান্ধার নারী কাবাডি দল, জাকজমকপূর্ন সংবর্ধনা

নীলফামারীতে চিকিৎসককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর