ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আমান উল্লাহ আমান

শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে পরিবারের পাশে দাঁড়ালেন এমপি আমান উল্লাহ আমান

শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

শহীদুল ইসলাম শরীফ (কেরানীগঞ্জ, ঢাকা):

শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই, ২০২৬) বিকেলে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান শহীদ রিয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানান এবং খোঁজখবর নেন।

পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও সমবেদনা

জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এমপি আমান উল্লাহ আমান শহীদ রিয়াজ হোসেনের বাসভবনে যান। সেখানে তিনি শহীদের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কিছু সময় তাদের সঙ্গে কাটান।

এ সময় শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহীদরা জাতির গর্ব। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

যা বললেন এমপি আমান উল্লাহ আমান

এমপি আমান উল্লাহ আমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি শহীদ পরিবারের পাশে সরকার রয়েছে। শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার সামর্থ্য কারও নেই। তবে শহীদ রিয়াজের পরিবারসহ জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী সব পরিবারের প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘাটারচর এলাকায় শোক ও শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি হয়। শহীদ রিয়াজকে স্মরণ করতে স্থানীয় বাসিন্দা, সহযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন।

স্মরণসভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, সমাজসেবক এবং কেরাণীগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন: মরহুম শানাল স্মৃতি গোল্ডকাপে চ্যাম্পিয়ন ঢাকা জেলা নারী ফুটবল দল

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর