ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home সারাবিশ্ব আন্দোলনে যোগ দিতে চাকরি ছাড়ার দাবি, দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ের ভিডিও নিয়ে যা জানাল পুলিশ

আন্দোলনে যোগ দিতে চাকরি ছাড়ার দাবি, দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ের ভিডিও নিয়ে যা জানাল পুলিশ

দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর ভাইরাল ভিডিও

ডেক্স রিপোর্টঃ

দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি দাবিকে ভুয়া বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সংস্থাটির ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনে যোগ দিতে সম্প্রতি চাকরি ছেড়ে দেওয়া একজন সাব-ইন্সপেক্টর হিসেবে যাকে ভিডিওতে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, সেই দাবি সঠিক নয়।

যাচাইয়ে মিলেনি দাবির সত্যতা

দিল্লি পুলিশ জানায়, ভিডিওতে উল্লেখ করা পরিচয়ের বিষয়ে তাদের রেকর্ড যাচাই করা হয়েছে। তবে ওই বিবরনের সাথে মেলে এমন কোনো সাব-ইন্সপেক্টরের তথ্য পাওয়া যায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর। এটি সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে তৈরি ও প্রচার করা হচ্ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। এ ধরনের ভুয়া কনটেন্ট তৈরি, প্রচার বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে দিল্লি পুলিশ।

জনগনকে সতর্ক থাকার আহবান

একই সঙ্গে জনগণকে শুধুমাত্র দিল্লি পুলিশের প্রকাশিত আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করার আহবান জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে। পাশাপাশি যাচাই ছাড়া কোনো দাবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

আরও পড়ুনঃ মাথায় কৃত্রিম খুলি নিয়ে কেমন আছে জুলাই আহত সেই ছোট্ট মুসা?

সত্য সংবাদে খবর পড়তে ফেসবুকে ফলো করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর