ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে ৬০৬ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

মিরসরাইয়ে ৬০৬ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

মিরসরাইয়ে ৬০৬ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ে ৬০৬ পিস ইয়াবাসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (২৭ জুলাই) ভোরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নুর আলম (৪৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৬০৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার নুর আলম কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৬-এর বাসিন্দা। তিনি গুরা মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে গাছ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নুর আলমের সঙ্গে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৬০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম স্বীকার করেছেন যে তিনি কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মাদক কারবারির কাছে পৌঁছে দিতেন। গ্রেপ্তারের সময় তিনি ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে জানিয়েছেন।

আরও পড়ুনঃ আন্দোলনে যোগ দিতে চাকরি ছাড়ার দাবি, দিল্লি পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়ের ভিডিও নিয়ে যা জানাল পুলিশ

সত্য সংবাদের খবর নিয়মিত পেতে ফেসবুকে ফলো করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর