ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, রাজনৈতিক হামলার ঘটনায় জড়ানোর দাবি প্রত্যাখ্যান

মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, রাজনৈতিক হামলার ঘটনায় জড়ানোর দাবি প্রত্যাখ্যান

মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ আনোয়ার হোসেন (মিরশরাই উপজেলা প্রতিনিধি):

মিরসরাইয়ে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের খোরমাওয়ালা গ্রামের বাসিন্দা মো. সাকিব। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে রাজনৈতিক হামলার একটি ঘটনাকে তাদের পরিবারের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে।

পারিবারিক বিরোধকে রাজনৈতিক ঘটনার সঙ্গে যুক্ত করার অভিযোগ

লিখিত বক্তব্যে মো. সাকিব বলেন, তার চাচাতো ভাই রেজাউল করিম খোকন দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাদের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আসছেন। তিনি দাবি করেন, হামলা ও মামলার ভয় দেখিয়ে তাদের পরিবারকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অভিযুক্ত রেজাউল করিম খোকন অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাতে সংঘটিত হামলার ঘটনার সঙ্গে তাদের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই। তবুও ওই ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের দাবি

মো. সাকিব জানান, ২০১৬ সাল থেকে পৈতৃক জমি নিয়ে একাধিক গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। তার দাবি, প্রতিটি সালিশে তার মা হাসিনা বেগমের নামে দুই শতক জমির বৈধ মালিকানা স্বীকৃত হলেও এখন পর্যন্ত সেই জমি বুঝিয়ে দেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, জমির পরিবর্তে পাঁচ লাখ টাকার বিনিময়ে ভিটা বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে মো. সাকিবের বোন মুন্নি আক্তার, শামিমা আক্তার ও নার্গিস আক্তার, ভগ্নিপতি কামাল উদ্দিন, ইকবাল হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযোগের বিষয়ে রেজাউল করিম খোকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুন: মোড়েলগঞ্জে গ্রাম স্বাস্থ্য দলের সাধারণ সভা, স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় নতুন কর্মপরিকল্পনা

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, শরীয়তপুরে গ্রেপ্তার ৩

সত্য সংবাদের সকল সংবাদ পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর