ঢাকা: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় জুনিয়র জেন্ডার এক্সপার্ট পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি এনজিও খাতে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
জুনিয়র জেন্ডার এক্সপার্ট পদে যা জানা প্রয়োজন
- প্রতিষ্ঠানের নাম: প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
- পদের নাম: জুনিয়র জেন্ডার এক্সপার্ট
- কর্মস্থল: ঢাকা
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক
- মাসিক বেতন: ৬৫,০৭১ টাকা
- আবেদনের শেষ সময়: ৮ আগস্ট ২০২৬
- আবেদনের মাধ্যম: বিডিজবস
- আবেদনের শেষ তারিখঃ ৮ আগষ্ট ২০২৬
যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, নৃবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন অথবা সমমানের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া উন্নয়ন সংস্থা বা এনজিও খাতে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
প্লান ইন্টারন্যাশনাল সম্পর্কে
প্রায় ৮০ বছরের ইতিহাসসমৃদ্ধ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বিশ্বের প্রায় ৫২টি দেশে শিশু অধিকার, শিক্ষা, নিরাপত্তা, জেন্ডার সমতা এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করছে। বাংলাদেশেও দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে যোগ্য ও অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে সংস্থাটি।
তথ্য সূত্রঃ বিডি জবস
আরও পড়ুনঃ শরীফগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের দাবিতে এলাকাবাসীর জোরালো আহ্বান
