রাকিব হোসেন খাঁন
আসন্ন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ খাঁনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদল ও নয়টি ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা ও চা-চক্র
রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় ন্যাশনাল ফুড ভিলেজ হলরুমে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউনুস তালুকদার ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলামের আহ্বানে একটি মতবিনিময় সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ, সাবেক ছাত্রনেতাসহ সব পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় হাটিকুমরুল ইউনিয়নকে একটি উন্নত, স্মার্ট ও আধুনিক শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় ছাত্র-যুবকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামত ও বয়োজ্যেষ্ঠ মুরব্বিদের পরামর্শকে গুরুত্ব দিয়ে আগামী দিনের কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়।
আব্দুল মজিদ খাঁনের নেতৃত্বে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়
মতবিনিময় সভায় ছাত্রদলের নেতৃবৃন্দ আব্দুল মজিদ খাঁনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, হাটিকুমরুলের উন্নয়ন, আধুনিকায়ন ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান।
আরও পড়ুনঃ যশোরে শুরু হচ্ছে দেশের প্রথম নৌযান শুমারি ২০২৬
