ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home জাতীয় সৈয়দপুরে শুরু হলো ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দপুরে শুরু হলো ৫৩তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা

সৈয়দপুরে জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে স্থানীয় মিনি স্টেডিয়ামে এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামাণিক।

উদ্বোধনী অনুষ্ঠানে যাঁরা উপস্থিত ছিলেন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী এবং আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলার বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুল বারি বসুনিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লক্ষণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, খালিশা বেলপুকুর স্কুল ও কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরকার, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক প্রামাণিক এবং নতুনবাবুপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের (বঙ্গবন্ধু) প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) ও শিক্ষার্থীরা।

হ্যান্ডবল-কাবাডি-দাবা-সাঁতারে লড়বে শিক্ষার্থীরা

এবারের ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এ রয়েছে হ্যান্ডবল (বালক-বালিকা), কাবাডি (বালক-বালিকা), দাবা (বালক-বালিকা) ও সাঁতার (বালক-বালিকা)। এসব ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। আগামী ৭ সেপ্টেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পরিসমাপ্তি ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়তে পারেনঃ জনপ্রিয়তার মাপকাঠিতেই মনোনয়ন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বকুল

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ১৬ নৌকা-৪ খননযন্ত্র

ত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর