ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ১৬ নৌকা-৪ খননযন্ত্র

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান, ধ্বংস ১৬ নৌকা-৪ খননযন্ত্র

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন অভিযানে ধ্বংস করা নৌকা ও খননযন্ত্র

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল একটি অসাধু চক্র। খবর পেয়ে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসনের টাস্কফোর্স। মঙ্গলবার বেলা ২টা থেকে নদীর একাধিক পয়েন্টে পরিচালিত অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি নৌকা ও চারটি খননযন্ত্র ধ্বংস করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

নদীর তলদেশে বিপজ্জনক গর্ত, বাড়ছে ভাঙনের ঝুঁকি

নদীপারের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নৌকা ও যন্ত্রের মাধ্যমে তিস্তার বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে পাথর তুলে আসছিল। এর ফলে নদীর তলদেশে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে, পানির প্রবাহও আর স্বাভাবিক নেই। এতে নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে বলে জানান তাঁরা।

জড়িতদের তালিকা তৈরির কাজ চলছে: ইউএনও

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, অভিযানকালে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা ও খননযন্ত্রগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানান তিনি, আর তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযানে অংশ নেন রংপুর বিজিবির মেজর জুলকার নাঈন ও ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

আরও পড়ুনঃ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর