ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, পোনা মাছ অবমুক্ত ও বৃক্ষরোপণ

ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও কর্মসূচি

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়। পরে ফতুল্লার আলীগঞ্জ খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

শহিদুল ইসলাম টিটু বলেন, ‘বিগত দিনে যেভাবে রাজপথে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করেছিলাম, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে চাই।’

ফতুল্লা থানা বিএনপির মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই দাবি করে তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ।’ তবে দলের মধ্যে ‘হাইব্রিড’ নেতাকর্মীদের প্রবেশ এবং তাঁদের মাধ্যমে গ্রুপিং তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান টিটু।

কর্মসূচিতে ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, সদস্যসচিব রাসেল মাহমুদ, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির, ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন সাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ নীলফামারী সরকারি কলেজে ১,৮০০ নবাগত শিক্ষার্থীকে বরণ

নারায়ণগঞ্জে শোক র‍্যালির গেঞ্জি ছাপানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লিগের ২ জন সহ মোট ৪ জন গ্রেপ্তার

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর