ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নারায়ণগঞ্জে শোক র‍্যালির গেঞ্জি ছাপানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লিগের ২ জন সহ মোট ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শোক র‍্যালির গেঞ্জি ছাপানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লিগের ২ জন সহ মোট ৪ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শোক র‍্যালির গেঞ্জি ছাপানোর অভিযোগে চারজন গ্রেপ্তার

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের শোক র‍্যালির প্রস্তুতি হিসেবে গেঞ্জি ছাপানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (৩১ আগস্ট) দুপুরে শহরের রিভারভিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে একটি ছাপাখানায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন রনির ছেলে জিহাদ হোসেন আলিফ, তাঁর সহযোগী শিহাব আহম্মেদ আরাফাত, জিএম ট্রেডার্সের মালিক রাকিবুল হাসান এবং প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস কর্মকর্তা সামির হোসেন খান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিভারভিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অভিযান চালানো হয়। সেখানে স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শোক র‍্যালির জন্য গেঞ্জি ছাপানোর কাজ চলছিল। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন স্বেচ্ছাসেবক লীগের কর্মী। অন্য দুজন ছাপাখানার মালিক ও অ্যাকাউন্টস কর্মকর্তা। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

৫ সেপ্টেম্বরের লংমার্চ: মিরসরাইয়ে জামায়াতের প্রস্তুতি সমাবেশ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লি করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর