ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক নীলফামারী সরকারি কলেজে ১,৮০০ নবাগত শিক্ষার্থীকে বরণ

নীলফামারী সরকারি কলেজে ১,৮০০ নবাগত শিক্ষার্থীকে বরণ

নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি (নীলফামারী):

নীলফামারী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের প্রায় ১ হাজার ৮০০ নবাগত শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ মাঠে রজনীগন্ধার স্টিক ও গোলাপের পাপড়ি ছিটিয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তুহিনের স্ত্রী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা পারভীন। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্যসচিব রাইসুল ইসলাম রানা এবং নবাগত শিক্ষার্থী দীপ্ত রায় চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নীলফামারী থেকেই দেশসেরা, এমনকি বিশ্বসেরা হয়ে ওঠা সম্ভব।’

তিনি বলেন, দেশের অনেক মানুষ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে কাজ করছেন। সঠিক শিক্ষা ও মেধার বিকাশের মাধ্যমে নীলফামারীর শিক্ষার্থীরাও নিজেদের যোগ্যতার প্রমাণ রাখতে পারবেন।

নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে সাবেক এমপি তুহিন বলেন, ‘গত ১৭ বছরে এই কলেজের কেন উন্নয়ন হলো না? এই আসনে এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। এমপি-মন্ত্রীদের কাজই হলো এলাকার উন্নয়ন করা। কিন্তু তারা কেন করেননি?’

এ সময় তিনি কলেজে ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণ, কয়েকটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম উপস্থিত ছিলেন।

এর আগে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কলেজের স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে শোক র‍্যালির গেঞ্জি ছাপানোর অভিযোগে স্বেচ্ছাসেবক লিগের ২ জন সহ মোট ৪ জন গ্রেপ্তার

তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর