ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক সেতু নির্মাণের দাবিতে মনোহরদীতে এলাকাবাসীর মানববন্ধন

সেতু নির্মাণের দাবিতে মনোহরদীতে এলাকাবাসীর মানববন্ধন

মনোহরদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

মনোহরদী উপজেলা প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদী উপজেলার চরগোহালবাড়িয়া খালাশী বাড়ি খেয়াঘাটে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরগোহালবাড়িয়া গ্রামের উটনির বাজারসংলগ্ন খালাশী বাড়ি খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় সংসদে প্রস্তাবিত স্থানে সেতু নির্মাণের কথা থাকলেও একটি মহল অন্য জায়গায় সেতু নির্মাণের চেষ্টা করছে। তাঁদের দাবি, নির্ধারিত স্থানে সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ কমবে এবং সুবিধাবঞ্চিত মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতি হবে।

বক্তারা আরও বলেন, খালাশী বাড়ি খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে নদী পারাপার হন। তাঁদের মধ্যে শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীরাও রয়েছেন। ফলে এখানে একটি সেতু নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।

মানববন্ধন থেকে প্রস্তাবিত স্থানেই দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এ সময় কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শামসুল আলম, ইউনিয়ন বিএনপির সদস্য ডাক্তার রমজান আলী ও দুলাল মেম্বার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রজব আলী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান ধনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ তদারকির অভাবে ধ্বংসের মুখে সৈয়দপুরের দেড়শ বছরের টেলিগ্রাফ ভবন

কুমিরের আক্রমণে স্বামী হারানো মুন্নির জন্য চায়ের দোকান দিল জেসিআই ঢাকা সাউথ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর