মনোহরদী উপজেলা প্রতিনিধিঃ
মনোহরদীতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন আল-খিদমাহ্ ডায়াগনস্টিক সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি আবুল কাশেম জুলহাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সবুজ আলী। সম্মেলনের উদ্বোধন করেন আল-খিদমাহ্ ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও মনোহরদী পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস ছামাদ আকন্দ বকুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির ঢাকা বিভাগের সভাপতি এম. সাইজুদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ আলম চিশতি, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং মনোহরদী উপজেলা ওলামা দলের সভাপতি আবুল হাশেমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে আব্দুল হান্নানকে সভাপতি, ফিরোজ মিয়াকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ এমরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির মনোহরদী উপজেলা শাখার ৩১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জে ভিসা প্রতারণা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
