ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক ডেমরায় স্কুলের পাশ থেকে অজ্ঞাতনামা তরুণের মরদেহ উদ্ধার

ডেমরায় স্কুলের পাশ থেকে অজ্ঞাতনামা তরুণের মরদেহ উদ্ধার

ডেমরায় অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের ঘটনাস্থল

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

রাজধানীর ডেমরায় শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের পার্শ্ববর্তী এলাকা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয় সূত্র জানায়, সকালে শিক্ষা প্রতিষ্ঠানের পাশের এলাকায় একটি নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের কাজ শুরু করে।

নিহতের বয়স ও পরিচয় সম্পর্কে যা জানা যাচ্ছে

পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ২০ থেকে ২৪ বছর হতে পারে। তাৎক্ষণিক ভাবে তাঁর পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

স্থানীয়দের উদ্বেগ ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

এ ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। জনবহুল শিক্ষাপ্র তিষ্ঠানের পাশ থেকে একটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

পরিচয় শনাক্তে সহযোগিতার অনুরোধ

উদ্ধার হওয়া ব্যক্তিকে কেউ চিনে থাকলে অথবা তাঁর পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে নিকটস্থ ডেমরা থানা অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে ।

আরও পড়ুনঃ নীলফামারী খাদ্যগুদামে শ্রমিকদের মজুরি নিয়ে বঞ্চনার অভিযোগ

মিরসরাইয়ে ‘গুণী শিক্ষক’ বাছাই প্রতিযোগীতায় অংশ নিতে যারা মনোনীত হলেন

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর