ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

মিরসরাইয়ে নবীন বরণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজের শিক্ষার্থীরা

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ের মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান। কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান মেজর মোহাম্মদ মোস্তফা (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ও প্রকাশক ওসমান গণী মনসুর এবং কাপ্তাইয়ের কর্ণফুলি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজ উদ্দিন।

কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ফোরকান বিন আহমেদ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় কলেজের শিক্ষক, স্থানীয় বিশিষ্টজন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তিন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। এসব গুণ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান তাঁরা।

আরও পড়ুনঃ নীলফামারীতে আলিয়া মাদ্রাসার মাঠ রক্ষার দাবিতে দ্বিতীয় সভা

বাংলাদেশে আঘাত হানতে পারে ‘গডজিলা’ এলনিনো। মৃত্যু ঝুঁকিতে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর