ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক বিএনপি টাকা ইনকামের মাধ্যম মনে করলে স্বেচ্ছায় দল ছেড়ে দেওয়ার আহবান এমপির

বিএনপি টাকা ইনকামের মাধ্যম মনে করলে স্বেচ্ছায় দল ছেড়ে দেওয়ার আহবান এমপির

কদমতলা নুরিয়া হাফিজিয়া মাদরাসার নবনির্মিত ভবন উদ্বোধন

মিরসরাই প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে কদমতলা নুরিয়া হাফিজিয়া মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন ভবনটির উদ্বোধন করেন। উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে কদমতলা দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় একতলা ভবনটি নির্মাণ করা হয়েছে। সমাজসেবক আক্তারুজ্জামান কেনু মিয়ার অর্থায়নে ভবনটি নির্মিত হয়।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা হাসানুজ্জামান সানির সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, সমাজের শিল্পপতিদের জনকল্যাণে এগিয়ে আসা উচিত। তারা জনকল্যাণে ভূমিকা রাখলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির কোনো নেতাকর্মী যদি মনে করেন দলটি টাকা কামানোর মাধ্যম, তাহলে তাদের স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেওয়া উচিত। বিএনপি গণমানুষের দল উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তির উন্নয়নের পরিবর্তে দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করতে হবে। নুরুল আমিন আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারবেন না।

সমাজসেবক আক্তারুজ্জামান কেনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাস্টার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম রফিক সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ মির্জাগঞ্জে ট্রেন যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, দুই ঘণ্টা আটকে থাকে রুপসা

লালমনিরহাটে অ্যানথ্রাক্স আতঙ্কে কমেছে মাংস বিক্রি

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর