ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home অন্যান্য...স্বাস্থ্য ও চিকিৎসা মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মসূচি, ৫০০ জন পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মসূচি, ৫০০ জন পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মসূচিতে চক্ষু পরীক্ষা

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার জোরারগঞ্জ মহিলা কলেজে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় ৫০০ শিক্ষার্থী ও অভিভাবককে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট লায়ন রাশেদা আক্তার মুন্নীর সভাপতিত্বে এবং ক্লাবের সিনিয়র সদস্য লায়ন আলহাজ মাজহারুল্লাহ মিয়ার তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চক্ষু পরীক্ষা ও ২০ জনের ছানি অপারেশনের উদ্যোগ

কর্মসূচিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণও করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় ২০ জনের চোখে ছানি শনাক্ত হওয়ায় তাঁদের বিনামূল্যে ছানি অপারেশনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্তন ক্যান্সার সচেতনতা ও বৃক্ষরোপণ

এ ছাড়া নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার, লিফলেট বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কমফোর্ট হাসপাতালের প্যাথলজিস্টগন এ স্বাস্থ্যসেবা প্রদান করেন।

কর্মসূচিতে যাঁরা উপস্থিত ছিলেন

কর্মসূচিতে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ বাংলাদেশের ফার্স্ট গভর্নর লায়ন এম ডি এম মহিউদ্দিন চৌধুরী (পিএমজেএফ), গভর্নর অ্যাডভাইজার লায়ন হাসিনা খান এমজেএফ, আরসি কনসার্ন লায়ন আলমগীর হোসেন বাবুল, জেডসি কনসার্ন লায়ন আবুল হাশেম, লিও অভি আলম তুহিন, লিও জুয়েল দাশ, লিও তানভীর হোসেন আসিফ সহ লায়ন্স ক্লাবের সদস্য, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকগন জানান, স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

আরও পড়ুনঃ যশোরে জাল নথি তৈরির অভিযোগে চারজন আটক, নকল ড্রাইভিং লাইসেন্স ও আইডি উদ্ধার

নীলফামারীতে পৌর শ্রমিক দলের সভাপতি আরমান হককে সকল পদ থেকে অব্যাহতি

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর