ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক ঝিকরগাছায় বিদেশে পাঠানোর নামে কয়েক লাখ টাকা জালিয়াতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি

ঝিকরগাছায় বিদেশে পাঠানোর নামে কয়েক লাখ টাকা জালিয়াতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি

ঝিকরগাছায় বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়ার অভিযোগ

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছায় বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়া ও জাল ভিসা দেওয়ার অভিযোগ তুলে আনোয়ার হোসেন নামক এক ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ওবায়দুর রহমান ও আব্দুল করিম। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এসব অভিযোগ জানান।

সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান দাবি করেন, তাঁর ছেলে ও শ্যালককে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে আনোয়ার হোসেনকে মোট চার লাখ টাকা দেন তিনি। তাঁর ছেলের জন্য সিঙ্গাপুরের একটি ভিসা দেওয়া হলেও পরে সেটি জাল বলে তারা জানতে পারেন বলে দাবি করেন ওবায়দুর।

তিনি আরও বলেন, তাঁর শ্যালক মিকাইল হোসেনকে মালয়েশিয়ায় পাঠানো হলেও বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভিসাটি জাল বলে তাকে দেশে ফেরত পাঠায়। টাকা ফেরত পেতে দীর্ঘদিন চেষ্টা করেও ফল না পাওয়ায় ২০০৭ সালের ১০ মে তিনি সেনা ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ জানান। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদে তদন্ত ও শুনানির জন্য পাঠানো হলেও আনোয়ার হোসেন ওই শুনানিতে উপস্থিত হননি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে আব্দুল করিমের অভিযোগ, সিঙ্গাপুর যাওয়ার জন্য ২০০৪ সালের ২৫ ডিসেম্বর তিন লাখ টাকা, ২০০৫ সালের ৩ ফেব্রুয়ারি ৫৫ হাজার টাকা এবং একই বছরের ২ এপ্রিল আরও এক লাখ টাকা অভিযুক্ত আনোয়ার হোসেনকে দেন তিনি। এ সময় ভিসা করার উদ্দেশ্যে তাঁর পাসপোর্টও নেয় আনোয়ার। কিন্তু দীর্ঘ সময় পার হলেও টাকা ও পাসপোর্ট কোনটাই ফেরত পাননি বলে দাবি করেন আব্দুল করিম। তিনি জানান, এ ঘটনায় গত ২ জুন প্রতারণার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন। মামলাটি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান ও আব্দুল করিম বলেন, গত ১৬ সেপ্টেম্বর ঝিকরগাছার বারকপুর গ্রামের আনোয়ার হোসেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও আদম ব্যবসার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। ওই অভিযোগ গুলোকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তারা উভয় পক্ষের বক্তব্য ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তারা আরও দাবি করেন, আনোয়ার হোসেনের বিরুদ্ধে কয়েকজনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, যশোর সদর উপজেলার তেঘরী গ্রামের ওহায়েদ আলীর কাছ থেকে ২০ লাখ টাকা, ঝিকরগাছার মল্লিকপুর গ্রামের মনিরা বেগমের কাছ থেকে ৩ লাখ ৮৫ হাজার টাকা, বাগআঁচড়ার কবীর নামক এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ টাকা এবং ঢাকার সুলতান নামক একজনের নিকট থেকে ১৭ লাখ ১৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

ওবায়দুর রহমান ও আব্দুল করিম বলেন, তারা কারও সম্মানহানি করতে চান না। অভিযোগগুলোর তদন্ত, সংশ্লিষ্ট নথিপত্র যাচাই এবং নিরপেক্ষ ভাবে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে রিয়াদ ইসলাম বাপ্পি, মাহবুবুর রহমান সোহেল ও আনোয়ারা বেগম উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মসূচি, ৫০০ জন পেলেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা

যশোরে জাল নথি তৈরির অভিযোগে চারজন আটক, নকল ড্রাইভিং লাইসেন্স ও আইডি উদ্ধার

সত্য সংবাদের ভিডিও সংবাদ দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর