ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক নীলফামারীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

নীলফামারী পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড

বিশেষ প্রতিনিধিঃ

নীলফামারীতে মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৮টায় জেলার পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অংশগ্রহণে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের টার্নআউট ও পোশাকের পরিচ্ছন্নতার ওপর ভিত্তি করে ‘জিএস মার্ক’ প্রদান করেন তিনি।

পরে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পুলিশ সুপার। তিনি পেশাদারিত্ব বজায় রাখা, বাহিনীর শৃঙ্খলা ও ড্রেসরুলস মেনে চলা, নিয়মিত পিটি-প্যারেড করা এবং স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন নীলফামারী পুলিশ লাইন্সের আর.আই. মো. মোফাজ্জল হোসেন সরকার।

প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশ লাইন্সের মোটরযান শাখা ও অস্ত্রাগার পরিদর্শন করেন। একই সঙ্গে মাঠ প্রাঙ্গণে পুলিশ সদস্যদের কিট সামগ্রী সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ব্যবহৃত সামগ্রীর যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেন। যেসব পুলিশ সদস্যের প্রয়োজনীয় কিট সামগ্রী পাওনা রয়েছে, তাদের সংশ্লিষ্ট শাখা থেকে দ্রুত তা সংগ্রহ করার পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.বি.এম. ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে যানজট নিরসনে ২২ ট্রাফিক ভলান্টিয়ারের কার্যক্রম শুরু

যশোরে শেওলা-কচুরিপানায় ভরে গেছে ভৈরব নদ, বাড়ছে চর্মরোগ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর