ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক যশোর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেসক্লাব যশোরে তৌহিদুর রহমানের স্মরণসভায় বক্তারা

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমানের মৃত্যুতে যশোরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার দুপুরে এই আয়োজনে সভাপতিত্ব করেন যশোর প্রেসক্লাব এর বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ গুণীজন অধ্যাপক মসিউল আজম, প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক সমাজের কথার নির্বাহী সম্পাদক মামুনুর রহমান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নুর ইসলাম, সাংবাদিক নেতা আইয়ুব হোসেন প্রমুখ।

কর্মময় অধ্যায় মনে রাখবে প্রেসক্লাব

নেতৃবৃন্দ বলেন, যশোর প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট তৌহিদুর রহমান একজন নিপাট ভদ্রলোক ও গুণীজন ছিলেন। যশোর প্রেসক্লাব তাঁর কর্মময় অধ্যায় সারা জীবন মনে রাখবে বলে জানান বক্তারা।

আলহাজ মাওলানা মোক্তার আলীর পরিচালনায় দোয়া মাহফিল সঞ্চালনা করেন সাংবাদিক তাওহীদ মনি। অনুষ্ঠানে স্থানীয় সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ নীলফামারীতে আগাম শীতের আমেজ, ব্যস্ত সবজি চাষিরা

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর