ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home আঞ্চলিক মোংলা পোর্ট পৌরসভায় কর মেলা, বকেয়া করের ওপর থাকছে ২৫ শতাংশ ছাড়

মোংলা পোর্ট পৌরসভায় কর মেলা, বকেয়া করের ওপর থাকছে ২৫ শতাংশ ছাড়

মোংলা পৌরসভায় কর মেলায় বকেয়া করের ওপর ২৫ শতাংশ ছাড়

ডেক্স রিপোর্টঃ

মোংলা পোর্ট পৌরসভায় কর আদায় বাড়াতে শুরু হয়েছে কর মেলা। পৌর নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করা এবং কর আদায়ের গতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ মেলা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। মেলায় বকেয়া পৌর করের ওপর ২৫ শতাংশ ছাড়ের পাশাপাশি কর পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে।

মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সার্বিক নির্দেশনায় এ কর মেলার আয়োজন করেছে পৌরসভা প্রশাসন। গত রোববার (১১ অক্টোবর) শুরু হওয়া মেলাটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পর্যন্ত চলবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

মেলায় বকেয়া করদাতারা তাঁদের প্রদেয় করের ওপর ২৫ শতাংশ মওকুফের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া বিগত বছরগুলোতে যাঁরা কর পুনর্মূল্যায়নের সুযোগ পাননি বা কোনো কারণে তা করতে পারেননি, তাঁদের জন্যও এ মেলায় পুনর্মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে। এসব সুযোগের মাধ্যমে নাগরিকদের কর পরিশোধে আগ্রহ বাড়বে বলে আশা করছে পৌর প্রশাসন।

কর আদায়ে অগ্রগতির বিষয়ে মোংলা পোর্ট পৌরসভার ট্যাক্স কালেক্টর আকুঞ্জি মিল্লাল হোসেন জানান, কর মেলার কারণে করদাতাদের মধ্যে কর পরিশোধের আগ্রহ বেড়েছে। ইতিমধ্যে গত বছরের তুলনায় কর আদায়ের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানান। তিনি আশা প্রকাশ করেন, পৌরসভার উন্নয়নে নেওয়া এ উদ্যোগ নাগরিকদের মধ্যে কর পরিশোধের সচেতনতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

কর মেলাকে সফল করতে পৌরসভার পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচারণায় নিয়মিত পৌর কর পরিশোধের মাধ্যমে নগরীর উন্নয়ন কার্যক্রমে নাগরিকদের ভূমিকা তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে পৌর এলাকার বাসিন্দাদের কর পরিশোধ করে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে পৌর প্রশাসন।

আরও পড়ুনঃ সচিবালয়ের ৬ নম্বর ভবনে আগুন, জানা যায়নি কারন

ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ১

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর