ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home রাজনীতি এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির তালিকা, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন

ডেক্স রিপোর্টঃ

মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করে ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৩ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। দলের অস্থায়ী কার্যালয় ঢাকার বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টার থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক পদে ২৪ জন এবং যুগ্ম সদস্যসচিব পদে ছয়জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, সামান্তা শারমিন, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ.কে. ফ্লোরা।

যুগ্ম সদস্যসচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আলাউদ্দীন মোহাম্মদ, এস.এম. সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহকে। তাঁদের মধ্যে আলাউদ্দীন মোহাম্মদকে আন্তর্জাতিক বিষয়ক দায়িত্ব এবং এস.এম. সাইফ মুস্তাফিজকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

দলের পুনর্গঠিত কমিটিতে বিভাগভিত্তিক সাংগঠনিক দায়িত্ব, বিষয়ভিত্তিক সম্পাদক ও সহসম্পাদক এবং সাধারণ সদস্যদেরও রাখা হয়েছে। প্রকাশিত তালিকায় মোট ১৯৫টি পদভিত্তিক নাম রয়েছে। এর মধ্যে শীর্ষ নেতৃত্বের ছয় ধরনের পদে ৩৬ জন, বিভাগীয় ও প্রবাসী সাংগঠনিক দায়িত্বে ২৮ জন, বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে ৫৪ জন, পৃথক সহসম্পাদক পদে ১৯ জন এবং সাধারণ সদস্য হিসেবে ৫৮ জন রয়েছেন। কমিটির তালিকায় রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যের নামও রয়েছে। তাঁদের মধ্যে নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম রয়েছেন।

পুনর্গঠিত কমিটিতে আগের কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভাকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে বলে ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নতুন কমিটির তালিকায় মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক ও মুখপাত্রের পদ রাখা হয়নি বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে প্রতিটি বৌদ্ধ বিহারে ৩ লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি এমপি নুরুল আমিনের

জলঢাকায় নদীর তলদেশ কেটে বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে বাঁধ ও সেচ খাল

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর