ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home রাজনীতি বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের প্রতিবাদ

বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের প্রতিবাদ

শাহজালাল বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা নিয়ে জামায়াতের প্রতিবাদ

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। সংগঠনটির উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের পাশাপাশি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিমানবন্দরে নিজেদের পণ্য যথাসময়ে বুঝে না পাওয়াকে কেন্দ্র করে মেজর (অব.) আখতারুজ্জামান সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রতিবাদ জানান। এ সময় কর্মকর্তাদের সঙ্গে তার উচ্চবাচ্য ও বাকবিতণ্ডা হয় বলে তারা দাবি করেন। এর পর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়।

জামায়াত নেতারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে বিমানবন্দরে অসদাচারন এবং প্রতিবাদ করার ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রশ্ন তৈরি করেছে। তাদের মতে, ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা প্রয়োজন এবং তদন্তের আগে কোনো নাগরিককে হয়রানি করা উচিত নয়।

সমাবেশে বক্তারা বিমানবন্দরের সেবা, পণ্য হস্তান্তর ও লাগেজ ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগের কথাও তুলে ধরেন। এসব অভিযোগের তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার পাশাপাশি বিমানবন্দরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা বলেন, অন্যায়, অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে মামলা দিয়ে দমিয়ে রাখা গ্রহণযোগ্য নয়। সমাবেশ থেকে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি বিমানবন্দরে কথিত সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের আহবান জানান বক্তারা। পুলিশের তরফ থেকে এখন পর্যন্ত সর্বশেষ আপডেটে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ নীলফামারীতে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা ও সমন্বয়ে গুরুত্ব

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর