নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় দুর্গাপূজা অনুষ্ঠানকে ঘিরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন ও মানুষের চলাচল, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।
পূজা চলাকালে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে দুর্গাপূজা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত ভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং পূজা উদযাপন সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ যশোর বিসিকে অবকাঠামো সংকটে ব্যাহত উৎপাদন, থমকে আছে দ্বিতীয় শিল্পনগরীর উদ্যোগ
যশোরে দোকান-বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন