ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক যশোরে দোকান-বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

যশোরে দোকান-বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

যশোরে দোকান-বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী মো. হারুন অর রশিদ (৬২)। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। হারুন অর রশিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছোট ভাই সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া।

পূর্ব বিরোধ থেকে কথা-কাটাকাটি, পরে হামলার অভিযোগ

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হাশিমপুর বাজারে পূর্বের লেনদেন নিয়ে হারুন অর রশিদের ছোট ভাই তুহিন বাবুর সঙ্গে আওয়াল হোসেনের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

হারুন অর রশিদের অভিযোগ, ওই ঘটনার জেরে একরামুল হোসেন, আওয়াল হোসেন ও একরামুল হোসেনের ছেলে সাকিল সহ অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র ও লোহার পাইপ নিয়ে তাঁদের মেসার্স নাজির বিশ্বাস স্টোর ও মেসার্স সোনা ভ্যান স্টোরে হামলা চালায়। এ সময় দোকানের মালামাল, আসবাবপত্র ও দরজা-জানালা ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা পরে বসত বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় এবং পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা চলে যায়, তবে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলে দাবি তাঁর।

অভিযোগের পরও অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ

হারুন অর রশিদ জানান, এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। তবে অভিযুক্তরা গ্রেপ্তার না হয়ে উল্টো তাঁকে ও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাঁর।

সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।

রাজনৈতিক ঈর্ষা থেকেই হামলার অভিযোগ

সাবেক ইউপি সদস্য জিয়া বলেন, তাঁরা বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী। অভিযুক্তরা আগে আওয়ামী লীগের রাজনীতি করলেও এখন বিএনপি সেজে অপকর্ম করছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য মতে, ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করার আশঙ্কা থেকেই প্রতিপক্ষরা একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে, তাঁর জনপ্রিয়তায় প্রতিপক্ষ ঈর্ষান্বিত বলে মনে করেন সাবেক এই ইউপি সদস্য।

সংবাদ সম্মেলনে হারুন অর রশিদের ছোট ভাই তুহিন বাবু, চাচাতো ভাই আশরাফুল ইসলাম সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ হ্যালো ডিসি তে মাদক-বাল্যবিবাহের তথ্য দিলে পুরস্কার, গোপন থাকবে তথ্য দাতার পরিচয়

লাইসেন্সবিহীন ২২ পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর