ডেক্স রিপোর্টঃ
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বর্হিভূত ভাবে পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম শনাক্ত করে সেগুলোতে লেনদেন না করার জন্য সর্বসাধারণকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স না নিয়ে পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা দিতে পারে না, যা একই আইনের ৩৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন প্ল্যাটফর্মে এমন ২২টি প্রতিষ্ঠান শনাক্ত করেছে, যারা লাইসেন্স ছাড়াই পেমেন্ট এগ্রিগেটরের সেবা দিয়ে আসছিল।
যে ২২টি প্রতিষ্ঠান অবৈধ তালিকায়
বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মগুলো হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।
বিটিআরসিকেও চিঠি, লেনদেন এড়াতে পরামর্শ
এ বিষয়ে প্রকাশিত একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকেও চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ইতিমধ্যে চিঠি দিয়ে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছে।
কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনি ঝুঁকি এড়াতে এসব লাইসেন্সবিহীন প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা ও এতে অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, অনুমোদনহীন প্ল্যাটফর্মে লেনদেন করলে গ্রাহকের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
আরও পড়ুনঃ মিরসরাইয়ে প্রথমবার চালু হলো আলিম শ্রেণি, শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠিত
আধুনিক পানির ব্যবস্থার ভিড়ে কালের সাক্ষী নীলফামারীর সেই পাতকুয়া