ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home রাজনীতি আওয়ামীলীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ, দাবি স্পিকারের

আওয়ামীলীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা পায়নি আইপিইউ, দাবি স্পিকারের

তানজানিয়া থেকে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

যাত্রাবাড়ী (ঢাকা) প্রতিনিধিঃ

বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক সংসদীয় সংস্থা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

তাঁর দাবি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সম্পর্কে যে ভুল ধারণা তৈরি হয়েছিল, তা দূর হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে তানজানিয়ায় অনুষ্ঠিত আইপিইউর ১৫৩তম অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

যেভাবে উঠেছিল অভিযোগ

স্পিকার বলেন, গত এপ্রিলে তুরস্কের ইস্তাম্বুলে আইপিইউর ১৫২তম অধিবেশন চলাকালে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উত্থাপন করেন। পরে এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই: নুরুল আমিন

নীলফামারীতে ৮৪৯ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা নিশ্চিতে তৎপর পুলিশ

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর