ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের নৈতিকতা শেখাতে দোকানদারবিহীন ‘সততা স্টোর’

বালিয়াকান্দিতে শিক্ষার্থীদের নৈতিকতা শেখাতে দোকানদারবিহীন ‘সততা স্টোর’

বালিয়াকান্দিতে সততা স্টোরে সাজানো পণ্য ও মূল্যতালিকা

মোঃ জাহিদুর রহমান মোল্লা (বালিয়াকান্দি, রাজবাড়ী):

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে স্থাপন করা হয়েছে দোকানদারবিহীন ‘সততা স্টোর’।

১১ আগস্ট মঙ্গলবার সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, একটি কক্ষে ‘সততা স্টোর’ নামে একটি ছোট দোকান সাজানো রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী রাখা হয়েছে এবং প্রতিটি পণ্যের মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে সেখানে কোনো দোকানদার বা বিক্রেতা নেই।

যেভাবে চলে সততা স্টোর

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্পনা জানান, এটি সাধারণ কোনো দোকান নয়; বরং শিক্ষার্থীদের জন্য এটি সততার পরীক্ষার একটি মাধ্যম। কোনো শিক্ষার্থী প্রয়োজনীয় পণ্য নেওয়ার পর তার মূল্য রেজিস্টারে লিখে রাখবে এবং নির্ধারিত টাকা একটি বয়ামে জমা দেবে।

তিনি বলেন, দোকানে কোনো বিক্রেতা না থাকলেও শিক্ষার্থীরা যেন পণ্যের মূল্য পরিশোধ করে—এই অভ্যাস গড়ে তোলাই ‘সততা স্টোর’-এর মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সততা, দায়িত্ববোধ ও নৈতিকতার শিক্ষা লাভ করবে বলে জানান তিনি।

বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ নাজিরপুরে তালতলা নদীর ভাঙনে অস্তিত্ব সংকটে সাচিয়া বাজার

মিরসরাইয়ে ‘কারিগরি শিক্ষা: সমৃদ্ধ আগামীর চাবিকাঠি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সত্য সংবাদের সকল খবর পতে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর