ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক লোডশেডিং ও প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, হাতীবান্ধায় গ্রাহকদের মানববন্ধন

লোডশেডিং ও প্রিপেইড মিটার নিয়ে ক্ষোভ, হাতীবান্ধায় গ্রাহকদের মানববন্ধন

হাতীবান্ধায় প্রিপেইড মিটারের প্রতিবাদে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন

রাকিবুল হাসান (হাতিবান্দা উপজেলা):

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রিপেইড মিটারের প্রতিবাদে লোডশেডিং, অতিরিক্ত সার্ভিস চার্জ কর্তন এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ভেলাগুড়ি বাজারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শত মানুষ অংশ নেন।

স্থানীয় বিদ্যুৎ গ্রাহকদের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের মতামত উপেক্ষা করে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে। রিচার্জের পরপরই বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হচ্ছে এবং বিদ্যুৎ বিলও আগের তুলনায় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।

গ্রাহকদের অভিযোগ ও ৭২ ঘণ্টার আল্টিমেটাম

মানববন্ধনে বক্তব্য দেন ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর সাত্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, নিয়মিত বিল পরিশোধের পরও গ্রাহকরা দিনে ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজও ব্যাহত হচ্ছে।

সমাবেশ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত প্রিপেইড মিটার অপসারণ করে আগের পোস্টপেইড মিটার পুনর্বহালের দাবি জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সরাসরি (বাইপাস) লাইন ব্যবহারসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর কালীগঞ্জ ফিডারের নির্বাহী প্রকৌশলীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরও পড়ুন: ১০ মাসে ৩০ পারা হেফজ সম্পন্ন করল ৯ বছরের আরহাম, মিরসরাইয়ে সংবর্ধনা

শুটিং করতে গিয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর