ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক জিয়ানগরে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে মাসুদ সাঈদী (এমপি)

জিয়ানগরে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে মাসুদ সাঈদী (এমপি)

জিয়ানগরে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ

হাসিবুর রহমান (পিরোজপুর):

পিরোজপুরের জিয়ানগরে এফ করিম আলিম মাদ্রাসা ও সেউতিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী খালের ওপর নতুন একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিজ নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণে রোববার (১৬ আগস্ট) এলাকা পরিদর্শন করেছেন পিরোজপুর-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ সাঈদী।

স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সরেজমিনে এলাকাটি পরিদর্শন করেন তিনি। এ সময় খালের ওপর স্থায়ী ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান ও স্থানীয় যোগাযোগব্যবস্থার বিভিন্ন দিক ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মাসুদ সাঈদী বলেন, জিয়ানগর এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে খালের ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য উপযুক্ত স্থান নির্ধারণসহ প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, এফ করিম আলিম মাদ্রাসা ও সেউতিবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী খালের ওপর দীর্ঘদিন ধরে ভালো কোনো ব্রিজ না থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয় ও মাদ্রাসায় যাতায়াতে সমস্যাটি বেশি দেখা দেয়।

তাঁরা বলেন, খালের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে ওই এলাকার যোগাযোগব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। তাই দ্রুত ব্রিজ নির্মাণের কাজ শুরু করার দাবি জানান তাঁরা।

এলাকা পরিদর্শনের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, দলীয় কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা জিয়ানগরের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্রিজ নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুনঃ মিরসরাইয়ে দুর্বার প্রগতি সংগঠনের উদ্যোগে সড়কজুড়ে তালবীজ রোপণ

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর