ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক লালমনিরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

লালমনিরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান

লালমনিরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

মোঃ তোছাদ্দেকুর রহমান (লালমনিরহাট):

লালমনিরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) লালমনিরহাট পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন যারা

সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সালমান ফারুক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. ওয়ারুখ ইয়াজদানী, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

কল্যাণ ও কর্মপরিবেশ নিয়ে আলোচনা

লালমনিরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ এবং বিভিন্ন সুযোগ-সুবিধা-সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার সদস্যদের বিভিন্ন দাবি ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের সম্মাননা

সভার শেষে জুন ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনার ভিত্তিতে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। লালমনিরহাটে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা উপলক্ষে পুলিশ সুপার তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

আরও পড়ুনঃ ঢামেকের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর