মোঃ হাসিবুর রহমান
মাটিভাঙ্গা ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইউনুস আলীর ব্যবস্থাপনায় এই কর্মসূচি পরিচালিত হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. আবু সাঈদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আনিসুর রহমান মল্লিক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মাসুম বিল্লাহ; ফাউন্ডেশনের সেক্রেটারি মোহাম্মদ ইউনুস আলী; আইন সম্পাদক মিহির মণ্ডল; সহ-সেক্রেটারি ও যুবনেতা মো. শরিফুল ইসলাম; এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য মো. আজগর আলী, মো. আসর আলী, মাওলানা মো. ইলিয়াছুর রহমান ও মাওলানা মো. জসিম প্রমুখ।
আরও পড়ুনঃ সৈয়দপুর-চিলাহাটি রেলপথে ৫টি স্টেশন বন্ধ ২০ বছর, নষ্ট হচ্ছে ৭৫০ কোটি টাকার সম্পদ
শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গাছে বেঁধে নির্যাতন, চুল কর্তন
