ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, রক্তাক্ত অবস্থায় স্ত্রী উদ্ধার

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, রক্তাক্ত অবস্থায় স্ত্রী উদ্ধার

মিরসরাইয়ের হোটেলকক্ষ থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধারের ঘটনাস্থল

মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। একই কক্ষের দরজার পাশে তাঁর স্ত্রী তাহমিনা আক্তারকে (২৪) রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাঁদের ১০ মাস বয়সী কন্যাশিশু ফাতিহা আক্তারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলেক্স জোনের ১০৪ নম্বর কক্ষ থেকে আমিনুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আমিনুল ইসলাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে এবং বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা এবং রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইনে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

উদ্ধারের ঘটনা

জানা গেছে, খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্ত্রী তাহমিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। একই সঙ্গে কক্ষ থেকে আমিনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের ১০ মাস বয়সী শিশুকন্যা ফাতিহা আক্তারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

হোটেল ম্যানেজারের ভাষ্য

হোটেল ম্যানেজার সোহান বলেন, আমিনুল ইসলাম, তাঁর স্ত্রী ও ১০ মাস বয়সী কন্যাসন্তান রোববার দুপুর ২টার দিকে হোটেলে এসে ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। বিকেল ও রাতে তাঁরা দুবার হোটেল থেকে বের হয়েছিলেন এবং পরে রাতে কক্ষে ফিরে আসেন। এরপর কোনো সাড়াশব্দ পাননি বলে জানান তিনি। সোমবার সকালে তাঁদের ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানান তিনি। দীর্ঘক্ষণ পর ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় স্ত্রী দরজা খুলে দেন এবং কক্ষে গিয়ে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে তিনি জানান।

পুলিশের বক্তব্য, তদন্ত চলছে

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ সদস্যের স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এবং তাঁকে হাসপাতালে পাঠানো হয়। একই কক্ষে স্বামীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রোববার দুপুরে তাঁরা হোটেলের ১০৪ নম্বর কক্ষ ভাড়া নিয়েছিলেন বলে জানান তিনি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আমিনুল ইসলামের মৃত্যুর কারণ এবং তাঁর স্ত্রী কীভাবে রক্তাক্ত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ চৌগাছা মডেল হাসপাতালে দায়িত্বে অবহেলায় স্বাস্থ্যকর্মীর বদলি, বদলে গেছে সেবার চিত্র

আজ বিশ্ব ছেলে মেয়ে দিবস, সন্তানের সাথে বিশেষ বন্ধন উদযাপন

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর