নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৯ জন, মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ২৩ জন, ডাকাত ৪ জন, ওয়ারেন্টমূলে ১৬ জন, নিয়মিত মামলার আসামি ১৮ জন এবং অন্যান্য আইনে ৯ জন সহ সর্বমোট ৮১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে বিভিন্ন থানা পুলিশ নিজ নিজ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
কোন থানায় কতজন গ্রেফতার
নারায়ণগঞ্জ সদর থানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন, মাদকসেবী ৬ জন, নিয়মিত মামলার আসামি ২ জন ও ওয়ারেন্টমূলে ১ জন সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ওয়ারেন্টমূলে ১০ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন ও অন্যান্য আইনে ২ জন সহ মোট ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানায় নিষিদ্ধ সংগঠনের সদস্য ১ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৫ জন ও ওয়ারেন্টমূলে ২ জন সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
বন্দর থানায় মাদকসেবী ৩ জন, ওয়ারেন্টমূলে ১ জন ও অন্যান্য আইনে ৫ জন সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোনারগাঁও থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টমূলে ২ জন, নিয়মিত মামলার আসামি ৫ জন এবং অন্যান্য আইনে ১ জন সহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রূপগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৩ জন, ডাকাত ৪ জন এবং অন্যান্য আইনে ১ জন সহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াইহাজার থানায় নিয়মিত মামলার আসামি ২ জন ও অন্যান্য আইনে ১ জন সহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর