ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আবহাওয়া আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ডেক্স রিপোর্টঃ

মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সতর্কবার্তায় কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বর্ষনের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কতৃক প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় এসব এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে ভূমিধ্বসের সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের ভারী বৃষ্টি, ভূমিধ্বস ও পাহাড়ি এলাকার পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনঃ যশোর জেনারেল হাসপাতালে বিশ্ব হার্ট দিবস পালিত

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

সত্য সংবাদের ভিডিও খবর দেখতে এখানে ক্লিক করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর