বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীর ঐতিহাসিক দারোয়ানি টেক্সটাইল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া এ ধর্মীয় সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিগন অংশগ্রহন করছেন। শনিবার (৩১ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
তাবলীগ জামাত, নীলফামারীর উদ্যোগে আয়োজিত এ ইজতেমাকে ঘিরে মাঠজুড়ে জিকির-আজকার, হেদায়েতি তালিম ও পবিত্র কোরআন তিলাওয়াতে মগ্ন থাকছেন উপস্থিত ধর্মপ্রান মুসল্লীগন। ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন জেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিগন ময়দানে আসতে শুরু করেন। তবে দেশি মুসল্লিদের সাথে এবার বিদেশি মুসল্লিদেরও ইজতেমায় অংশ নিতে দেখা গেছে।
ইজতেমা উপলক্ষে মুসল্লিদের অজু-গোসল, বিশুদ্ধ পানির সরবরাহ, আবাসন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলও দায়িত্ব পালন করছেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমার মূল প্যান্ডেলে প্রায় ৫০ হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। তবে শনিবারের আখেরি মোনাজাতে নীলফামারী সহ আশপাশের জেলাগুলো থেকে এক লাখের বেশি মুসল্লি সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকগন। শনিবার বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য এবং দেশের সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ ইজতেমার সমাপ্তি হবে।
আরও পড়ুনঃ নীলফামারীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, ৪ চালককে সম্মাননা প্রদান
ঘূর্ণিঝড় অর্নব ভারতের উপকূলে আঘাত হানতে পারে বুধবার, বাংলাদেশে ৩ নম্বর সংকেত