বিশেষ প্রতিনিধিঃ
নীলফামারীতে ঘুমের মধ্যে সাপের কামড়ে মোন্নাফ শাহ রহমান মানিক (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলা গাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মোন্নাফ ওই এলাকার মশিউর রহমানের ছেলে এবং নীলফামারী ক্যাডেট একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
দরজা ভেঙে দেখা যায় ছটফট করছে মোন্নাফ
স্বজনরা জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে খাওয়াদাওয়া শেষ করে নিজ কক্ষে ঘুমাতে যায় মোন্নাফ। শুক্রবার সকালে তার কক্ষ থেকে শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। ডাকাডাকি করেও দরজা না খোলায় তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় মোন্নাফকে বিছানায় ছটফট করতে দেখা যায়, তার মুখ দিয়ে ফেনাও বের হচ্ছিল। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ইউপি চেয়ারম্যানের বক্তব্য
পঞ্চপুকুর ইউপি চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরটি একা ঘুমিয়েছিল, অসুস্থ হয়ে পড়লেও পরিবারের কেউ প্রথমে বিষয়টি টের পাননি। সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তিনি।
আরও পড়ুনঃ সেতু নির্মাণের দাবিতে মনোহরদীতে এলাকাবাসীর মানববন্ধন
তদারকির অভাবে ধ্বংসের মুখে সৈয়দপুরের দেড়শ বছরের টেলিগ্রাফ ভবন
