ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home আঞ্চলিক পাঁচবিবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন নিয়ে মতবিনিময় সভা

পাঁচবিবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন নিয়ে মতবিনিময় সভা

পাঁচবিবিতে নজরুল বর্ষ নিয়ে মতবিনিময় সভায় বক্তারা

জয়নাল আবেদীন জয় (জয়পুরহাট):

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীকে সামনে রেখে ‘নজরুল বর্ষ’ উদযাপন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

শিক্ষার্থী-শিল্পীদের সম্পৃক্ততার ওপর গুরুত্ব

সভায় বলা হয়, নজরুল বর্ষকে প্রাণবন্ত ও সর্বজনীন করতে উপজেলার স্কুল-কলেজ, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাঁচবিবির শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়ভাবে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন যাঁরা

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাহ আলম ও থানার এসআই মো. মামুন হোসেনসহ উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তাদের ভাষ্য

অনুষ্ঠানের বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে তাঁর সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দিতে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

আরও পড়ুনঃ বর্ষায় পর্যটকদের ভিড়ে মুখর নেছারাবাদের পেয়ারা বাগান

মিরসরাইয়ের আবুতোরাব বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ১৩ হাজার টাকা

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর