ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home জাতীয় রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, বিকেলে স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, বিকেলে স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগের প্রতীকী ছবি

ডেক্স রিপোর্টঃ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে একাধিক নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিকেল চারটার দিকে জাতীয় সংসদের স্পিকারের উদ্দেশে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের পর বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, রাষ্ট্রপতির পদত্যাগ-সংক্রান্ত বিষয় নিয়েই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া

বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করলেন।

আরও পড়ুনঃ ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রেক্ষাপটে জিৎের বার্তা, শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান

সত্য সংবাদের খবর পেতে ফেসবুকে ফলো করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর