ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home আঞ্চলিক বরিশালে উদ্বোধন হলো রিহ্যাব হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং হোম

বরিশালে উদ্বোধন হলো রিহ্যাব হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং হোম

বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং হোম উদ্বোধনের প্রতীকী ছবি

মোঃ কাওসার হোসেন (বরিশাল):

বরিশাল নগরীর রুপাতলীতে উদ্বোধন করা হয়েছে রিহ্যাব হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং হোম। স্বাস্থ্যসেবা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) অনুমোদিত বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হবে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় গ্রামীণ চক্ষু হাসপাতালের বিপরীতে ফিতা কাটা, আলোচনা সভা এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রথম ব্যাচের শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এখানে নার্সিং কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, কেয়ারগিভিং, ইংলিশ ফর ওয়ার্ক এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কোর্স পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি ও বরিশাল বাণী পত্রিকার সম্পাদক মো. মামুন-অর-রশিদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী মো. কাওছার মোল্লা, ইসলামী ব্যাংক হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের ইনচার্জ ডা. সৈয়দ মাসুদ আলম, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অটিজম সেন্টারের চিকিৎসক ডা. নিধি অরিন এবং রিহ্যাব হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং হোমের নির্বাহী পরিচালক ইসরাত জাহান ইতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্ণধার ডা. আল আমীন (শাওন)।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে নার্সিং কেয়ার বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের চাহিদা বাড়ছে। একজন রোগী অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত প্রাথমিক পরিচর্যা এবং প্রয়োজনীয় সেবায় প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বক্তারা আরও বলেন, প্রশিক্ষিত নার্সিং কেয়ার কর্মীদের মাধ্যমে রোগী, প্রবীণ ব্যক্তি এবং বিশেষ যত্নপ্রয়োজন এমন মানুষের মানসম্মত পরিচর্যা নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে এসব প্রশিক্ষণ তরুণদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে রিহ্যাব হেলথ কেয়ার অ্যান্ড নার্সিং হোমের সার্বিক সফলতা, উত্তরোত্তর উন্নয়ন এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঋণগ্রহীতাকে যখন-তখন ফোন নয়, কঠোর নিয়ম আনল আরবিআই

মিরসরাইয়ে শুরু হলো চীনা ভাষা শিক্ষা কোর্স

সত্য সংবাদের সকল খবর পড়তে ফেসবুকে ফলো করুন।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর