বিশেষ প্রতিনিধিঃ
সৈয়দপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন, সড়ক ও ভবন নির্মাণকাজের উদ্বোধন, সংবাদ সম্মেলন সহ নানা অনুষ্ঠানের ভিডিও ধারন করে তাতে বিভিন্ন লোগো সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এভাবে ভিডিও প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কি না, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে চলছে জোর আলোচনা।
এ অবস্থায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সচেতন মহল। এ বিষয়ে নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান জানান, বিষয়টি দেখার দায়িত্ব তথ্য মন্ত্রনালয়ের। তবে এসব কর্মকাণ্ডের মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি বা আধা-সরকারি চাকরির তথ্য গোপন রেখে পত্রিকা প্রকাশের অনুমোদন নেওয়া প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, “কেউ সরকারি বা আধা-সরকারি চাকরি করার তথ্য গোপন রেখে পত্রিকা প্রকাশের অনুমোদন নিয়ে থাকলে লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমানিত হলে পত্রিকার প্রকাশনা বন্ধ করা হবে”।
আরও পড়ুনঃ সোনারগাঁয়ে বস্তাবন্দি আইয়ুব হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২
১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চের প্রচারণায় উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান (এমপি)