ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ০৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home অন্যান্য...আইন ও আদালত আশুগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আশুগঞ্জে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি (ব্রাক্ষনবাড়ীয়া):

আশুগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. সায়েদ আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। অভিযানের সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ১২ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শ্রীপুর পৌরসভার প্রায় ৯৩ কোটি টাকার বাজেট ঘোষণা

পরে মাদক পরিবহনের অভিযোগে গাড়ির চালকের আসনে থাকা মো. সায়েদ আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদ ও অন্যান্য আলামত বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সায়েদ আলী সিলেট জেলার গোয়াইনঘাট থানার ইসলামপুর গ্রামের রওশন আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক পাচার ও কারবার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর