ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home আঞ্চলিক বগুড়া চেম্বার নির্বাচনে নিরঙ্কুশ জয় বাদল-হিরু প্যানেলের

বগুড়া চেম্বার নির্বাচনে নিরঙ্কুশ জয় বাদল-হিরু প্যানেলের

বগুড়া চেম্বার নির্বাচন ২০২৬

আব্দুল আলিম (বগুড়া):

দীর্ঘ প্রায় দেড় যুগ পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২৬–২০২৮) নির্বাচন। রোববার (৫ জুলাই) অনুষ্ঠিত এ নির্বাচনে বিএনপি সমর্থিত ‘বাদল-হিরু প্যানেল’ সভাপতি, সহ-সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির অধিকাংশ পদে জয়লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ পেয়ে ব্যবসায়ীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের শহীদ টিটু মিলনায়তনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, মোট এক হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ৯৩০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটদানের হার দাঁড়ায় ৮৬ দশমিক ৩ শতাংশ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে সভাপতি পদে ‘গোলাপ ফুল’ প্রতীকে ৬৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন আতিকুর রহমান বাদল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী সমর্থিত ‘সেলিম-এরশাদ প্যানেল’-এর প্রার্থী মো. সেলিম রেজা ‘ছাতা’ প্রতীকে পান ২২৭ ভোট। এ পদে ৬টি ভোট বাতিল হয়। সহ-সভাপতি পদে ‘আনারস’ প্রতীকে ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন মো. হামিদুল হক চৌধুরী হিরু। একই পদে ‘খেজুর গাছ’ প্রতীকে ৫৯১ ভোট পেয়ে নির্বাচিত হন মো. মামদুদুর রহমান শিপন।

কার্যনির্বাহী কমিটির পরিচালক পদে বাদল-হিরু প্যানেলের নয়জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন— শ্রী পরিমল চন্দ্র দাস, খন্দকার মেজবাহুল হক রন্টু, মো. আজিজার রহমান মিল্টন, শাহিনুর ইসলাম সবুজ, এস. এম. নূর-ই আলম সিদ্দিকী পল্লব, মো. রাসেদুল ইসলাম, মো. শফিকুল ইসলাম খোকন, শামসুল হক বেনু এবং মো. মতিউর রহমান। এবারের নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ১২টি পদের বিপরীতে দুটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ্য, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে সর্বশেষ সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। এরপর দীর্ঘ সময় নির্বাচন ছাড়াই বা মনোনয়নভিত্তিক কমিটি গঠিত হওয়ায় ব্যবসায়ীরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে পুনরায় নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আছিয়া খাতুন বলেন, ভোটগ্রহণ ও ফল গণনার পুরো প্রক্রিয়া ছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ। ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রতিনিধিদের নির্বাচিত করেছেন।

আরও পড়ুন: বিক্রমপুর আদর্শ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নের আহ্বান

সত্য সংবাদ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

জাতীয় এর সর্বশেষ খবর